সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর পিতার ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক সমকালের সিলেট ব্যুরো’র স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর পিতা সমাজসেবী ও এলাকার মুরব্বি আলহাজ্ব সিকন্দর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিতসহ নানা রোগে ভোগছিলেন। মঙ্গলবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টায় তিনি মারা যান। পরে তাকে নগরীর উত্তর জেল রোডের অনাবিল-১৭৮ নম্বর নিজ বাসায় লাশ নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে-সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে মেয়েদের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে লন্ডন প্রবাসী। মরহুমের জানাজার নামাজ আগামীকাল (বুধবার) বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদে অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক
সাংবাদিক বাবলুর পিতার মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed