সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাদাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল্লাহ (১৩), রফিকুল (৩০), মোমিন (৩০), সজিব (১৩) ছাত্তার (৫০), ছানোয়ার (২৫), হাবিব (২৫) ও রাজ (১৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।
নিহতদের প্রতিবেশী আবু বকর জানান, দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় আর্তচিৎকার শুনতে পাই। পরে গিয়ে দেখি ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আরও কয়েকজন আহত হয়েছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed