Main Menu

তালাবদ্ধ ফ্ল্যাটে অভিনেত্রী মাহমুদার লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে মাহমুদা আক্তার (৩০) নামে এক অভিনেত্রীর লাম উদ্ধার করেছে পুলিশ। তিনি সম্প্রতি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

এ ছাড়া শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ‘টপটেন’ নামক তৈরি পোশাক বিক্রির চেইন শপের বিক্রয় কর্মকর্তা ছিলেন।

৩০ জুলাই সোমবার রাত সাড়ে ১২টায় উপজেলার গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলা ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গত ৩ জুন স্বামী, স্ত্রী ও ৭ বছরের কন্যা সন্তানসহ পরিবারটি এই বাসাটি ভাড়া নেয়। কিন্তু গত কয়েকদিন ধরে ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সোমবার রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে নারীর লাশ উদ্ধার করে।

তিনি আরো বলেন, যেহেতু লাশটিতে পচন ধরে গেছে তাই সঠিকভাবে বোঝা যাচ্ছিল না কিভাবে হত্যা করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, তার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে বাসার বাইরে থেকে তালা দিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed