Main Menu

রাজশাহী ও বরিশাল সিটির ফল প্রত্যাখ্যান বিএনপির

বৈশাখী নিউজ ডেস্ক : রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। ফলে এর প্রতিবাদে আগামী ২ আগষ্ট বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দুই সিটিতে সরকারি দল আওয়ামী লীগ কেন্দ্র দখল করেছে। বিএনপির এজেন্টদের বের করে দিয়েছে। নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাই এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশের জেলা ও মহানগরে প্রতিবাদ বিক্ষোভ করা হবে।

এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed