Main Menu

মধ্যরাতে ধানের শীষ স্লোগানে প্রকম্পিত সিলেটের রাজপথ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফলাফল ঘোষণা শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের অস্থায়ী সার্ভার স্টেশনের ভেতরে ‘ধানের শীষ,’ ‘ধানের শীষ’ বলে স্লোগান শুরু করে দেন বিএনপির নেতাকর্মীরা।
দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত আছে। এখনো আনুষ্ঠানিকভাবে আরিফের জয় ঘোষিত হয়নি। তবে জয়ের দ্বারপ্রান্তেই আরিফুল হক।

জাল ভোট আর কেন্দ্র দখলের অভিযোগ সত্বেও এমন ফলাফলে কর্মীদের তাই তর সইবে কেনো? সার্ভার স্টেশনের ভেতরেই স্লোগান শুরু করে দিলেন তারা। আর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের বাইরে ছিল বিএনপি কর্মী সমর্থকদের ভিড়। পুরো সড়কজুড়েই দাড়িয়ে ছিলেন তারা। ধানের শীষ আর আরিফের নামে স্লোগান দেন কর্মী সমর্থকরা। আর ক্ষণে ক্ষণে বাড়তে থাকে ভীড়ে। নগরীর বিভিন্ন স্থানেও রাতে বিএনপির খন্ড খন্ড মিছিল বের হয়।

ক্রীড়া কমপ্লেক্স থেকে আরিফুল হক বেরিয়ে আসার পর তাকে ঘিরে জোয়ার বয়ে যায়। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। এই স্লোগানস্রোত গিয়ে থামে আরিফের বাসার সামনে।

Share





Related News

Comments are Closed