সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এই জয়: আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, নানা ষড়যন্ত্র আর ব্যাপক সন্ত্রাসের পরও জনগন তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। অনেক বাধা বিপত্তির পরও জনগন প্রমাণ করেছে, সিলেটবাসী কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।
সোমবার রাতে নির্বাচন কমিশন থেকে ভোটের ফলাফল ঘোষণা শেষে আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী সার্ভার স্টেশনে হাজির হয়ে আরিফ বলেন, এই বিজয় আমার না, এই বিজয় মহানগরবাসীর, এই বিজয় গণতন্ত্রের। এই বিজয় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে।
সিলেট সিটির ১৩৪টি কেন্দ্রের মধ্যে সোমবার ফলাফল ঘোষিত হওয়া ১৩২টি কেন্দ্রের ফলাফলে আরিফুল হক প্রতিদ্বন্দ্বি প্রার্থী বদরউদ্দনি আহমদ কামরান থেকে ৪৬২৬ ভোটে এগিয়ে আছেন। স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোট আছে ৪৭৮৭ ভোট। ফলে দুটি কেন্দ্র ছাড়াই জয়ের সুভাষ পাচ্ছেন আরিফ।
ফলে ফলাফল ঘোষণা শেষে প্রতিক্রিয়ায় আরিফুল হক বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। তবে সিলেটে রাজনৈতিক সম্প্রীতি রয়েছে। আমি আহ্বান জানাবো- আসুন, সবাই ঐক্যবদ্ধভাবে সিলেটকে এগিয়ে নিয়ে যাই।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed