সিসিক নির্বাচনে এগিয়ে গেলেন আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০৭টি কেন্দ্রের পাওয়া ফলাফলে এগিয়ে গেলেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৩০ জুলাই) রাত ১০টায় প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানানো হয়।
বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৭৩২৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৭২৪০৯ ভোট। আরিফ এগিয়ে ৮৫৮ ভোটে।
১০৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পর্যন্ত মাত্র ১১২৯ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।
এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন দায়িত্বে ছিলেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed