বরিশালে বিএনপি ও ইসলামী আন্দোলনের ভোট বর্জন
বৈশাখী নিউজ ডেস্ক : কারচুপি, এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেয়া ও ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারাসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মেয়র প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহমুব।
সোমবার (৩০ জুলাই) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বিএনপি প্রার্থী।
অপরদিকে বেলা সোয়া ১১টার দিকে নগরীর টাউন হলের সামনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী।
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অভিযোগ করে বলেন, বেলা সাড়ে ১১টার মধ্যে নগরীর ৮০টির বেশি কেন্দ্র দখলে নিয়ে নিয়েছে ক্ষমতাসীন দলের কর্মীরা। তারা সেখানে প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে ফেলছে।
এছাড়াও তিনি ভোট কারচুপি, এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তোলেন।
অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মেয়র প্রার্থী (হাতপাখা প্রতীক) মাওলানা ওবায়দুর রহমান মাহমুব টাউন হলের সামনে সংবাদ সম্মেলনে বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হেয়েছে। এমনকি ভোটারদের কাছ থেকে ক্ষমাতাসীন দলের কর্মীরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল দিচ্ছে।
তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে তার ‘হাতপাখা’ প্রতীকের মার্কা রাখা হয়নি। ফলে ভোটাররা হাতপাখা প্রতীকে ভোট দিতে পারছেন না বলেও তার কাছে অভিযোগ করেছেন।
উল্লেখ্য সোমবার সকাল ৮টা থেকে বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার ৭৩০ জন।
নগরীতে ১২৩টি কেন্দ্রের ৭৫০টি বুথে বিরামহীনভাবে ভোটগ্রহণ চলবে। এরমধ্যে ৪টি ওয়ার্ডের ১টি কেন্দ্রে ৭৮টি বুথে ভোট গ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed