সিসিক নির্বাচনে দায়িত্ব পালন করবেন ২৯১২ কর্মকর্তা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৯১২ জন কর্মকর্তা। তারা নগরীর ২৭ ওয়ার্ডের ১৩৪ ভোট কেন্দ্রের ৯২৬টি ভোট কক্ষে দায়িত্ব পালন করবেন।
সিলেট আঞ্চলিক নির্বাচনি কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার সাহা জানান, ‘ভোট গ্রহণের জন্য ১৩৪ জন প্রিজাইডিং অফিসার, ৯২৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮৫২ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।’
এর বাইরে অতিরিক্ত আরো ২৮৮ জন কর্মকর্তাকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। মূল দায়িত্বে থাকা কেউ অনুপস্থিত থাকলে কিংবা নির্বাচনের দায়িত্ব পালনে অপারগ হলে অপেক্ষমানদের মধ্যে থেকে কাজে লাগানো হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই ধাপে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নগরীর মদনমোহন কলেজে তাদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমানসহ ৩৪ জন প্রশিক্ষক হিসেবে অংশ নেন।
সিলেট সিটি নির্বাচনে ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র রয়েছে ৮০টি। আর ৫৪টি সাধারণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। প্রতিটি সাধারণ কেন্দ্রে ২২ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন থাকবেন। এবার ভোট কক্ষ রয়েছে ৯২৬টি। তারমধ্যে ৩৪টি অস্থায়ী ভোট কেন্দ্র রয়েছে। দুটি কেন্দ্রে ইভিএম ভোট অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আজ রোববার সকালে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত কন্ট্রোলরুম থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে।
আগামীকাল ৩০ জুলাই সোমবার অনুষ্ঠিতব্য সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে ছয়জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭টি ওয়ার্ডে ৯২৬টি ভোট কক্ষে তিন লাখ ২১ হাজার ৭৩২ জন ভোটার ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপই গ্রহণ করা হয়েছে।’
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed