Main Menu

কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিনগত রাত পৌণে ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় নেতারা জানান- দুটি মোটরসাইকেলে করে কতিপয় দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করছেন তারা।

এদিকে, বিস্ফোরণে পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।প্রমুখ।

ছাত্রলীগ নেতা আফজাল জানান, দু’টি মোটরসাইকেলে করে এসে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি গৌসুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের সনাক্ত করে আটকের চেষ্ঠা চলছে।

Share





Related News

Comments are Closed