জাফলংয়ে লন্ডনীবাজারে বোমা মেশিন ধ্বংস
বিশেষ সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীর তীরে ফের বোমা মেশিন চালু করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় লিটন আহমদের বল্লাঘাটের লন্ডনীবাজারস্থ পাথর কোয়ারি থেকে একটি বোমা মেশিন জব্দ করা হয়। পরে বোমা মেশিনটি ঘটনাস্থলেই আগুন দিয়ে ধ্বংস করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন,‘ গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অ্যাসিল্যান্ড ও পুলিশ অভিযান চালিয়ে একটি বোমা মেশিন ধ্বংস করা হয়।’
এ ব্যাপারে গোয়াইনঘাটের অ্যাসিল্যান্ড আশিকুর রহমান চৌধুরী জানান, বোমা মেশিন বন্ধ রাখতে কঠোর অবস্থানে প্রশাসন। লিটন নামের ব্যক্তির কোয়ারিতে অভিযান চালিয়ে একটি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed