Main Menu

রাজনগরের ফতেহপুর ইউপিতে বিজয়ী টিটু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাগাতার ভোট গ্রহনের পর গণনা শেষে এমদাদুল হক টিটু (ঘড়ি মার্কা) ৫শ ১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুর রব (মোরগ মার্কা) পেয়েছেন ৩শ ৪৬ ভোট।

এছাড়াও আব্দুল হান্নান (তালা) পেয়েছেন ২শ ৭৭ ভোট, মো. আলী নেওয়াজ (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২শ ৬৮ ভোট ও সুমন মিয়া (ফুটবল) পেয়েছেন ২শ ২৯ ভোট।
উল্লেখ্য, ওই ওয়ার্ডের সাবেক সদস্য সুজা মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করায় ওয়ার্ডটি শুন্য হওয়াতে বুধবার নির্বাচন সম্পন্ন হলো।

এদিকে ওই নির্বাচনী এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাজনগর থানার ওসি শ্যামল বনিক এর নের্তত্বে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Share





Related News

Comments are Closed