কমলগঞ্জে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ফার্মেসিসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গাবাজারে জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ও নেজারত শাখার সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান জানান, কালেঙ্গাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল, ৩টি ফার্মেসি ও ১টি হোমিওপ্যাথিক ফার্মেসির ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকায় মোট ৭টি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed