পরীক্ষামূলকভাবে চালু হলো ফাইভ জি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে পরীক্ষামূলকভাবে চালু হলো পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ জি। বুধবার (২৫ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ফাইভ জি নেটওয়ার্কের পরীক্ষামূলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তবে ফাইভ জি সেবা এখনই ভোক্তা পর্যায়ে ব্যবহার করা যাবে না। এই সংযোগ শুধু ফাইভ জি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারবে।
ফাইভ জি’র পরীক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসির সচিব শ্যাম সুন্দর শিকদার, রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন, হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং জেনজুন।
এর আগে গতকাল মঙ্গলবার দেশে ফাইভ জি চালুর বিষয়ে ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed