নগরবাসীর ভালবাসাই আমার মূল শক্তি: কামরান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, নগরবাসীর ভালবাসাই আমার মূল শক্তি। প্রচারণায় যেখানেই যাচ্ছি, সেখানেই আমার প্রতি মানুষের ভালবাসা দেখে আমি মুগ্ধ। তারা আমাকে আবারো মেয়র হিসেবে দেখতে চান। নির্বাচিত হলে তাদের প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে কাজ করবো।
আজ মঙ্গলবার সকালে নগরীর বাদামবাগিচা এলকায় পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাদামবাগিচা ও আশপাশের এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More



Comments are Closed