মক্কায় বাংলাদেশি দুই হজযাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে বাংলাদেশি দুই হজযাত্রী মারা গেছেন। গতকাল রবিবার আলাদা সময়ে তাঁরা মারা যান।
তাঁরা হলেন, মো. আবদুস সাত্তার ও আমির হোসাইন। আব্দুস সাত্তারের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায় এবং আমির হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জে।
মক্কায় বাংলাদেশ হজ মিশন এ তথ্য নিশ্চিত করেছে।
এবার চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। হজের আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি সৌদি আরব ছাড়বে ২৭ আগস্ট। এ ছাড়া ২৫ সেপ্টেম্বর বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব ছেড়ে আসবে।
« রাজনগরে দুই কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার (Previous News)
(Next News) বৈরাগী বাজারে নৌকার হাট এখন জমজমাট »
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed