সাশ্রয়ী দামের নতুন ফোন আনলো নকিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে সাশ্রয়ী দামের নতুন ফোন আনলো নকিয়া। মডেল নকিয়া থ্রি পয়েন্ট ওয়ান।
নকিয়ার নতুন ফোনটি দুই ও তিন জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। ফোনটি ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে।
নতুন ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০ X১৪৪০ পিক্সেলস। ২ ও ৩ জিবি র্যামের এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
১৬ ও ৩২ জিবি স্টোরেজে ফোনটি পাওয়া যাবে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে। ফোনটিতে ব্যাকআপের জন্য ২৯৯০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
নকিয়ার নতুন ফোনটি ব্ল্যাক/ক্রোম, ব্লু/কপার, হোয়াইট/আইরন রঙে পাওয়া যাচ্ছে।।
ভারতের নকিয়া থ্রি পয়েন্ট ওয়ান বিক্রি হচ্ছে ১০ হাজার রুপিতে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed