বিক্ষোভ কর্মসূচির ঘোষণা কোটা আন্দোলনকারীদের
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে বিদ্যমান ৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের নির্যাতন, আটকদের মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আগামি বুধবার (২৫ জুলাই) সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে শিক্ষার্থীরা।
রবিবার (২২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বক্তব্য রাখেন, কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা।
তিনি অভিযোগ করে বলেন, কোটা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে। এসবের বাস্তব কোনো ভিত্তি নেই। এ আন্দোলন যৌক্তিক। কিন্তু এখানে হামলা চালিয়ে ব্যক্তিগত বিরোধ তৈরি করা হচ্ছে। যেটি কোনোভাবে কাম্য নয়।
তিনি আরও বলেন, নির্যাতন বন্ধ, আটকদের মুক্তি, নিরাপদ ক্যাম্পাস ও হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। সমাবেশে আগামী ২৫ জুলাই বেলা ১১টায় সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed