ফেঞ্চুগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে লুবনা বেগম (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত লুবনা বেগম ফেঞ্চুগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। সে হাটুভাঙ্গা আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী ছিল।
রবিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পাঠালটিলা গ্রামের সাদন মিয়ার কলোনির পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, পাঠালটিলা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল লুবনা বেগম। রবিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় লুবনা। পরে স্থানীয় লোকজন তাঁকে পানি থেকে তোলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লুবনাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed