২৫ থেকে ৩০ জুলাই ইন্টারনেটে ধীরগতি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-ফোর) সংস্কার কাজ চলার সময় ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। ক্যাবলের সিঙ্গাপুর অংশে রিপিটার প্রতিস্থাপন ও সংস্কার কাজ চলবে প্রায় সপ্তাহব্যাপী। এ কারণে ২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। এই বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২৫ জুলাই থেকে সি-মি-উই-ফোরের সংস্কার কাজ শুরু হবে। চলবে ৩০ জুলাই পর্যন্ত। এ সময় দেশে ব্যান্ডউইথ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। ফলে সে সময় দেশের ইন্টারনেট সেবায় ধীরগতি থাকতে পারে। তবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-ফাইভ) ও ছয়টি আইটিসি (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) বিকল্প হিসেবে সচল থাকায় ইন্টারনেট সেবায় খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, বিএসসিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,‘বিকল্প ব্যবস্থা থাকায় আন্তর্জাতিক ভয়েস, ডাটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনও সমস্যা হবে না। তারপরও রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য ধীরগতি বা এ ধরনের কিছু সমস্যায় পড়তে পারেন।
জানতে চাইলে আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘আশা করি, খুব একটা সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত ব্যাকআপ আছে। ব্যাকআপে যদি কোনও সমস্যা হয় তাহলে বড় ধরনের ভোগান্তি হতে পারে। ই-মেইল করা, ইন্টারনেট ব্রাউজিং, ফেসবুকিং, খবরের কাগজ পড়ার মতো কাজ করা যাবে কিন্তু কখনও কখনও তা-ও ধীর হতে পারে।’ তিনি বলেন, ‘তবে অনলাইনে গেম খেলা, অনলাইনে লেনদেন সম্পাদন ও গেমিং সার্ভার ব্যবহারে সমস্যা হতে পারে। ইউটিউব ব্যবহারে বাফারিং হবে।’
প্রসঙ্গত, প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-ফোর দিয়ে দেশে ব্যান্ডউইথ আসে ২৫০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড)। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সক্ষমতা ১ হাজার ৫০০ জিবিপিএস, যদিও পুরো সক্ষমতা এখনও পায়নি বাংলাদেশ।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed