কুষ্টিয়ায় হামলায় ‘রক্তাক্ত’ মাহমুদুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া জজকোর্ট এলাকায় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর ‘ছাত্রলীগ’ সদস্যরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মাহমুদুর রহমান গুরুতর আহত হন। হামলাকারীরা তার ব্যবহৃত প্রাইভেটকারেও ভাংচুর চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে যশোর হাসপাতালে প্রেরণ করে।
এর আগে কুষ্টিয়ায় একটি মানহানির মামলায় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন আদালত। রবিবার (২২ জুলাই) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম এম মোর্শেদ ১০ হাজার টাকা জামানতে স্থায়ীভাবে জামিন মঞ্জুর করেন। জামিন লাভের পর বেলা ১টা থেকে বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা আদালত চত্বরে মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রাখে এবং বিক্ষোভ মিছিল করেন।
মাহমুদুর রহমানের সফর সঙ্গী বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান বলেন, ‘জামিন মঞ্জুর করার পর ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা আদালত চত্বরে মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা মাহমুদুর রহমানের বিচার চেয়ে আদালত চত্ত্রে বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে দুপুরে মাহমুদুর রহমান ফেসবুক লাইভে এসে এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সরকারের কড়া সমালোচনা করে প্রায় ৪ মিনিট কথা বলেন।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে তিনি এজলাস কক্ষ ত্যাগ করে নিজস্ব প্রাইভেটকারে কোর্ট চত্বর থেকে বের হতে চাইলে বিক্ষুদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের হামলার মুখে পড়েন। হামলাকারীরা ইট, পাটকেল নিক্ষেপ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় প্রাণ বাঁচাতে মাহমুদুর রহমান গাড়ি থেকে নেমে কুষ্টিয়া জজ কোর্টের পিপি কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামস তানিম মুক্তির চেম্বারে আশ্রয় নেন।
পরে বিক্ষুদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা সেখানে হামলা চালায় এবং অ্যাডভোকেট মুক্তির কক্ষও ভাংচুর করে। হামলায় মাহমুদুর রহমান গুরুতর আহত হন। মাহমুদুর রহমানের ব্যবহৃত কার (ঢাকা মেট্রো গ ১২-৮৭০৬) ভাংচুর করা হয়। হামলায় মাহমুদুর রহমানের ডান কান এবং মুখের চোয়াল বেয়ে রক্ত গড়িয়ে তার পুরো শরীর ভিজে যায়।
পরে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ রক্তাক্ত অবস্থায় মাহমুদুর রহমানকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে যশোর হাসপাতালে প্রেরণ করে।’
সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়ার সদস্য সচিব এ্যাডভোকেট শামীম উল হাসান অপু জানান, মানহানির একটি মামলায় জামিন নিতে আজ রোববার কুষ্টিয়া সদর জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। উভয় পক্ষের শুনানির পর বিচারক এম এম মোর্শেদে জামিন আদেশ দেন।
দুপুর ১টার দিকে তিনি সঙ্গীদের সাথে আদালত থেকে বের হওয়ার মুহূর্তে আদালত ভবনের প্রতিটি প্রবেশ দ্বারে ছাত্রীলীগের নেতাকর্মীরা আটকে দেয়। এসময় তিনি পুনরায় আদালতের এজলাসে আশ্রয় নেন। দীর্ঘ সময় একই পরিবেশ বিরাজ করায় তিনি আদালতকে বিষয়টি জানান। পরে লিখিতভাবে পুলিশ প্রেটেকশনের জন্য তিনি আবেদন করেন। এসময় আদালতে মাহমুদুর রহমানের আইনজীবী কুষ্টিয়া ব্যারের সিনিয়র আইনজীবি প্রিন্সিপাল আমিরুল ইসলাম, বিএফইউজে মহাসচিব এম আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ অনেকে তার সাথে ছিলেন। পরে তিনি আদালত এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু, তার কন্যা শেখ হাসিনা ও নাতনি টিউলিপ সিদ্দিককে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে পরবর্তী সময়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার ১০ ডিসেম্বর আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে কুষ্টিয়া অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মানহানি মামলা দায়ের করেন। সেই মামলায় রবিবার মাহমুদুর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে স্থায়ী জামিন প্রদান করেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed