বিশ্বনাথে গাড়ির ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে পা ছিটকে পড়ে জুবেল মিয়া (২৬) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্ব শ্বাসরাম গ্রামের নুর আলীর ছেলে। রোববার দুপুর ২টায় উপজেলার বাগিছা বাজার এলাকার বগিরচক নামক স্থানে এঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই কাইয়ুম ইসলাম জানান, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেটো-জ-১৪-১২২৩) বিশ্বনাথ উপজেলার বাগিছা বাজার এলাকায় এসে থামে। এসময় গাড়ির উপরে থাকা যাত্রীর মালামাল নামাতে গাড়ির ছাদে উঠেন হেলপার জুবেল মিয়া। এসময় তার পা ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন তিনি। পরে গাড়ির চালক আহত হেলপারকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর বাস-শ্রমিক সভাপতি ফজর আলী মেম্বার বলেন, যাত্রীর মালামাল নামাতে গিয়ে গাড়ির ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed