সেই ছাত্রীর বাবার আবেদন যৌন নির্যাতন প্রতিরোধ সেলে
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: হুমকি ও মানসিক নির্যাতনের বিচার চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার বরাবর আবেদন জমা দিয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সেই ছাত্রীর বাবা মো: জাহাঙ্গীর আলম। আবেদনপত্রটি নারী নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই ঐ ছাত্রীর বাবা জাহাঙ্গীর আলম রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রটি গত ২১ জুলাই শনিবার বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের প্রধান প্রফেসর ড. নাসিম বানুর নিকট পাঠানো হয়েছে। আবেদনপত্রে মেয়েকে মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা তুলে ধরেন তিনি। পত্রে আরও বলা হয়েছে শিক্ষক সঞ্জয় কুমারের পশু সুলভ আচরণে আমার এতিম ‘মা’ হারা মেয়েটি হাসপাতালের বেডে যত্রতত্র যথারীতি প্রলেপ বকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি আবেদনপত্রের মাধ্যমে ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ বলেন, ‘আবেদনপত্র নারী নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে। এছাড়াও ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।’
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed