হাজীগঞ্জে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে আসিফ পাটোয়ারী (৪) ও তানিশা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তার সম্পর্কে ফুফাতো ভাইবোন।
রবিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ৫নং সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত আসিফ পাটোয়ারী, উপজেলার পাটোয়ারী বাড়ির কামরুল পাটোয়ারীর ছেলে। আর তানিশা আক্তার, কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুলের ছোট বোন কুসুম বেগম বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকাল ১১টার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে পুকুরে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পরিবারের সদস্যদের জানান। তাৎক্ষণিক তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed