Main Menu

পাবনায় মা-ছেলেকে গলাকেটে হত্যা, স্বামী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বসতঘর থেকে মা ও তার দুই বছর বয়সী ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে চরতারাপুর ইউনিয়নের খানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলো- চরতারাতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া খানবাড়ি গ্রামের সুজন জোয়ার্দারের স্ত্রী রুশি খাতুন (২৫) ও তার শিশু সন্তান রুহান (২)। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সুজনকে আটক করেছে পুলিশ।

পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইবনে মিজান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

আটক সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed