Main Menu

রাসেল আহমদ’র মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবকদলের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল আহমদ খানসহ কারাবন্ধি নেতৃবৃন্দের মুক্তির দাবীতে নগরীতে মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল ।
শুক্রবার বিকালে নগরীর দরগা গেইট থেকে মিছিল শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল বলেন, গণন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবেনা। তিনি খালেদা জিয়া ও রাসেল আহমদ খানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবি এবং গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা বাড়িতে পুলিশি তল্লাশী বন্ধের আহবান জানান।
মিছিল সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল নেতা মল্লিক আহমদ, আকবর আলী খান, জাবেদ আহমদ জীবন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবকদল নেতা সাহেদ আহমদ, সুমন জালালূ, আজিজ খান সজিব, বাইন উদ্দিন, ফারুক আহমদ, লাল মিয়া, মাহিন উদ্দিন, শফিক আহমদ, দেলওয়ার হোসেন, জাহির কামালী, রিদয় আহমদ, হাবিব, গুলশান আহমদ, মিলন আহমদ, সাদ্দাম হোসেন লিটন, জাহিদ আহমদ, সফিক আহমদ, আব্দুল মোমিন, জহুর আহমদ রিদয়, জসিম আহমদ, সাহেদ চৌধুরী, ইয়ামিন আহমদ, মেজর আহমদ, তৈইবনুর, মনঞ্জুর আহমদ, এনাম প্রমুখ।

Share





Related News

Comments are Closed