সুনামগঞ্জে সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে সাংবাদিক ফোরাম গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার (২০ জুলাই) দুপুরে শহরের পৌর মার্কেটস্থ দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকা অফিসে অনুষ্ঠিত হয়।
দৈনিক সুনামগঞ্জ সময়’র সম্পাদক সেলিম আহমদ তালুকদারের সভাপতিত্বে সাংবাদিক অরুণ চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সাংবাদিক জসিম উদ্দিন, ফরিদ মিয়া, আব্দুস সালাম, সিরাজুল ইসলাম শ্যামল ও মহিবুর রেজা তালুকদার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশন দৈনিক বর্তমান ও দৈনিক সবুজ সিলেটের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসকে সভাপতি ও এসএ টিভি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদারকে সাধারণ সম্পাদক এবং বিজয় টিভি ও ভোরের ডাকের জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- দৈনিক জালালাবাদের প্রতিনিধি জসিম উদ্দিন ও সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক- দীপ্ত টিভি ও দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক- দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, অর্থ সম্পাদক- একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি আমিনুল হক, ক্রীড়া সম্পাদক- চ্যানেল এস বিডি টিভি’র প্রতিনিধি ফুয়াদ মণি তালুকদার, সহ-ক্রীড়া সম্পাদক- বাংলা টিভি’র প্রতিনিধি অলিউর রহমান সুমন, দপ্তর সম্পাদক- দৈনিক সোনালী খবর ও দৈনিক সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, সহ-দপ্তর সম্পাদক- দৈনিক বাংলার ডাক’র প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম।
এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক যায়যায় কালের জেলা প্রতিনিধি মহিবুর রেজা তালুকদার টুনু, দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক সিলেট দিনরাতের জেলা প্রতিনিধি শুভেন্দু শেখর দাস, এস টিভি ও দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন’র স্টাফ রিপোর্টার দিলাল আহমদ, সুনামগঞ্জবিডি নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সামিয়ান তাজুল প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed