সিলেটে কমেছে তাপমাত্রা, রাতেই হতে পারে বৃষ্টি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত কয়েকদিনের তাপদাহে অতিষ্ঠ সিলেটের জনজীবন। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ রাতেই নামতে পারে বৃষ্টি। কমবে তাপমাত্রাও।
শুক্রবার (২০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটে আগামীকাল শনিবারের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস পাবে।
সেই সাথে গরম বাতাসও কমবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এই গরম হাওয়া প্রবাহিত হচ্ছে। আর্দ্রতা না কমলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তাপপ্রবাহ কম অনুভূত হচ্ছে আজ। তবে ভাপসা গরম থেকেই যাচ্ছে।
পূর্বাভাসে বলা হয়, সিলেটের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের যে গরম হাওয়া বয়ে যাচ্ছে তা কমতে পারে। দিনের সাথে রাতের তাপমাত্রাও কমবে।
গত বুধবার (১৮ জুলাই) থেকে সিলেটের কোথাও বৃষ্টিপাত হয়নি তবে আজ শুক্রবার রাতে সিলেটের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২০ জুলাই) সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা প্রবাহিত উষ্ণ বাতাস এবং আর্দ্রতার কারণে সর্বোচ্চ ৫১ ডিগ্রি পর্যন্ত অনুভূত হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৮.০৩ ডিগ্রী সেলসিয়াস। যা গত ২৪ ঘন্টার ব্যাধানে ১ ডিগ্রী সেলসিয়াস কমেছে।
আজ সকাল ৯টায় বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৬৮ শতাংশ যা সন্ধ্যা ৬টায় কমে ৬৫ শতাংশে দাঁড়িয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed