Main Menu

সিলেটে যাত্রা শুরু করলো কিডনী ফাউন্ডেশন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যাত্রা শুরু করলো সিলেট কিডনি ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে যৌথভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক হারুন উর রশীদ । নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লকে মেইন রোডে মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির সৈয়দ প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিডনি ফাউন্ডেশন সিলেটের সভাপতি এনজিও ব্যক্তিত্ব জেহীন আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলী, সুরমা পেট্রোলিয়াম ও সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সম্পাদক অধ্যাপক মুহিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক তিন্নি ফেরদৌস রশিদ।

স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক।

আপাতত শাহজালাল উপশহরের ঠিকানায়ই কিডনি ফাউন্ডেশন চিকিৎসা কার্যক্রম চালাবে। উদ্বোধন উপলক্ষে ২১ ও ২২ জুলাই দুদিনব্যাপী ফ্রি কিডনী ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed