এক চার্জে চলবে পুরো মাস
বৈশাখী নিউজ ডেস্ক: এই প্রথম ইলেকট্রিক সুপার বাইক উদ্ভাবন করলেন অটোমোবাইল ইঞ্জিনিয়াররা। যেটি এক চার্জে পুরো মাস চলবে। এ বাইকে সর্বোচ্চ গতি পাওয়া যাবে ২৫০ কিলোমিটার।
‘দ্যা ম্যানকেম ইপি-১’ মডেলের এই বাইকটি একদল তরুণ প্রকৌশলী বানিয়েছে।
এ বাইকে রয়েছে তিনটি রাইডিং মোড। কন্ট্রোলিংয়ের জন্য বাইকটিতে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে।
বাইকটি তৈরি করেছে ভারতের ব্যাঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ম্যানকেম অ্যাটোমোটিভ নামের একটি প্রতিষ্ঠান। তারা বাইকটিকে প্রোটোটাইপ হিসেবে তৈরি করেছে। এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য অর্থ সংগ্রহের জন্য ক্রাউডফান্ডিং করছে।
এর উদ্ভাবকরা জানিয়েছেন, বাইকটিতে হাই ডেনসিটি ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। ফলে এটি সিঙ্গেল চার্জে প্রায় ৫০০ থেকে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। ফলে যারা এই ইলেকট্রিক সুপার বাইক চালিয়ে অফিসে যাতায়াত করবেন তারা এক চার্জ দিয়ে পুরো মাস পার করতে পারবেন। এতে চার্জিং খরচও অনেক কম।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed