Main Menu

চাঁদপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে মো. সৌরভ (৪) ও মো. আরাফাত হোসেন (৪) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ ওই বাড়ির মো. আলম হোসেনের ছেলে এবং আরাফাত হোসেন মো. শাহআলমের ছেলে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সৌরভ ও আরাফাত খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুই ঘণ্টা পর তাদের লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওই এলাকার পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed