এসআই পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০১৮ এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৪১১ জন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) পুলিশের ওয়েবসাইটে গত ১৯, ২০ ও ২১ মার্চ অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পুলিশ সদর দফতরের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিক-২) মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচী ও স্থান যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে অবহিত করা হবে।
উল্লেখ্য, উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, নাগরিকত্বের প্রামাণিক ও মুক্তিযোদ্ধা সনদসহ (প্রযোজ্যক্ষেত্রে) সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed