বলিউড অভিনেত্রী রিতা ভাদুরি আর নেই
বিনোদন ডেস্ক: চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
সোমবার (১৬ জুলাই) মধ্যরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রীতা ভাদুড়ির মৃত্যুতে অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনেতা শিশির শর্মা সোশ্যাল মিডিয়ায় রীতা ভাদুড়ির মৃত্যুর কথা জানিয়ে বলেন, ‘অন্ধেরি পূর্বতে মঙ্গলবার দুপুর ১২টায় রীতা ভাদুড়ির শেষকৃত্য সম্পন্ন হবে। তার অকালপ্রয়াণে একজন মা এবং একজন ভালো মনের মানুষকে হারালো অভিনয়জগত।’
জানা গেছে, ভিলে পার্লের সুজয় হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের এই অভিনেত্রী। কিডনির সমস্যা নিয়েই সম্প্রতি হাসপাতালে ভর্তি হন তিনি। বেশ কিছুদিন ধরে তার ডায়ালিসিসও চলছিল।
সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, সোমবার রাত দেড়টায় ভিলে পার্লের ওই হাসপাতালে মৃত্যু হয় রীতা ভাদুড়ির। এরপর মঙ্গলবার ভোর ৪টায় পরিবারের হাতে তুলে দেয়া হয় অভিনেত্রীর মরদেহ।
‘সাওয়ান কো আনে দো’, ‘রাজা’সহ বলিউডের একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন রিতা। ‘রাজা’-তে দুর্দান্ত অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান রিতা ভাদুড়ি।
ভারতীয় সিনেমার অন্যতম মাইলস্টোন ‘জুলি’-তেও অভিনয় করেন এই অভিনেত্রী। ‘ইয়ে রাতে ন্যায়ী পুরানি’-তে রীতা ভাদুড়ির দৃশ্যায়ন এখনও যেন দর্শকদের মনে দাগ কেটে যায়। ছোট বড় মিলিয়ে বলিউডের প্রায় ৭০টি সিনেমায় অভিনয় করেছেন রীতা ভাদুড়ি।
সিনেমা জগতের পাশাপাশি টেলিভিশন জগতেও সমান জনপ্রিয় রিতা ভাদুড়ি। ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘ছোটি বহু’, ‘কুমকুম’, ‘খিচড়ি’সহ একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালেও অভিনয় করেছেন রীতা ভাদুড়ি। ‘নিমকি মুখিয়া’নামে সম্প্রতি একটি টেলিভিশন শোতে ঠাম্মার চরিত্রে অভিনয় করছিলেন রীতা।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed