Main Menu

ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন

ছাতক প্রতিনিধিঃ ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবুজাফর প্রস্থাবিত ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন । গত ১৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় ফোরামের অস্থায়ী কার্যালয়ে, ছাতক উপজেলা কমিটির প্রতিষ্টাতা আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতি ক্রমে দৈনিক ঢাকা প্রতিদিনের ছাতক উপজেলা প্রতিনিধি শামিম আহমদ তালুকদারকে সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার ছাতক প্রতিনিধি সাকির আমিনকে সাধারন সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন সিনিয়র সহ সভাপতি, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী সহ-সভাপতি, দৈনিক সন্ধ্যাবানীর প্রতিনিধি ইমাম হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যুগভেরীর প্রতিনিধি রবিউল ইসলাম তারেক সাংগঠনিক সম্পাদক, দৈনিক আধুনিক বাংলার প্রতিনিধি ফজল উদ্দিন অর্থ সম্পাদক, মাসিক মানব চাহিদার প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন দপ্তর সম্পাদক, দৈনিক সিলেটের সময়ের প্রতিনিধি শাহ আলম বাছিত তথ্য ও গবেষনা সম্পাদক, সাপ্তাহিক অভিযোগের প্রতিনিধি সুজন তালুকদার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নিউজ ভিশন ৭১ এর প্রতিনিধি হাসান আহমদ।
উল্লেখ্য গত ১২ জুলাই বৃহস্পতিবার ফোরামের বার্ষিক সভায় ১৯ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাবিত কমিটির তালিকা করা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারনে প্রস্তাবিত ঐ কমিটির অযোগ্য ৮ সদস্যের নাম বাদ দিয়ে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করে।

Share





Related News

Comments are Closed