ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৩১ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৩১ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হবে।
সোমবার (১৬ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিবিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এই অনলাইন আবেদন আগামী ২৬ আগস্ট রোববার রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শুক্রবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
Related News
মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই ইন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের কোডিং ওRead More
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপকRead More



Comments are Closed