সারা দেশে শুক্রবার বিক্ষোভ করবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক : খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী শুক্রবার (২০ জুলাই) ঢাকাসহ সারা দেশে জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার (১৫ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে দেশনেত্রী জ্বরে আক্রান্ত ও তার হাঁটুর ব্যথা বেড়ে গেছে বলে স্বজনরা গত শনিবার তার সাথে দেখা করতে পারেননি। আজ রোববার প্রায় ১৩ দিন তার স্বজনদের সাথে দেখা-সাক্ষাৎ হচ্ছে না। আমরা আবারো সরকারকে বলছি, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন ও তার সুচিকিৎসার ব্যবস্থা করুন।
‘দেশনেত্রীর চিকিৎসা না দেওয়া, কারামুক্তি না দেওয়া এবং তার সঙ্গে অবর্ণনীয় ও অমানবিক আচরণ করার প্রতিবাদে আগামী শুক্রবার ২০ জুলাই ঢাকাসহ সারা দেশে জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে। ঢাকায় বিকাল ৩টায় আমাদের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ আহ্বান করছি’, বলেন তিনি।
অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছু হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
১৪ জুলাই শনিবার কেন্দ্রীয় কারাগারে বন্দি খালেদা জিয়ার জ্বর ও ব্যথায় আক্রান্ত হওয়ার কারণে তার স্বজনরা সাক্ষাৎ না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘আমরা বুঝি না কোন ধরনের রাজনীতি, কোন ধরনের প্রতিহিংসা হলে এতো বড় প্রতিহিংসা। একজন অসুস্থ মানুষ, ৭৩ বছর বয়স তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। পৃথিবীর কোনো সভ্য দেশে এই ধরনের ব্যবস্থা চলতে পারে না। এরা বর্বরোচিত আচরণ করছে। এদের আচরণ বর্বরের সাথে তুলনা করা যায় অন্য কারো সাথে নয়।’
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed