দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক : ময়মনসিংহ ও কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হওয়ার খরব পাওয়া গেছে।
গতকাল রোববার রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলার রঘুরমপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহসান উল্লাহ খান নোমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সোয়া ২টায় এ ঘটনা ঘটে।
সোমবার ভোরে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, রাতে সদর উপজেলার রঘুরামপুর এলাকায় নোমানসহ সহযোগী মাদক ব্যবসায়ীরা অবস্থান করছিল বলে খবর আসে থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলা-পাল্টা হামলা ও বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ নোমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। নোমানের নামে ১২টি মাদক মামলা রয়েছে।
কুষ্টিয়া:
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে শহরতলীর শেখ রাসেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত শহর আলী কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার বাসিন্দা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী শহরের হরিপুর-কুষ্টিয়া সংযুক্ত রাসেল সেতুর নিচে অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া মডেল থানার একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ।
পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশি ওয়ান শুটারগান, ৩টি গুলি ও ৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ শহর আলীর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে দুপক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যেRead More
বাবা-ছেলের গোলাগুলি, শেষমেশ বিএনপি থেকে বহিষ্কার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় কোন্দল, সহিংসতা ও গুলির ঘটনারRead More



Comments are Closed