সিলেটে কিডনি ক্যাম্প ২১ ও ২২ জুলাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় কিডনি ফাউন্ডেশনের সরাসরি তত্তাবধানে কিডনি ফাউন্ডেশন সিলেট শাখার উদ্বোধন ২০ জুলাই। এর সাথে দেশ বিদেশের বিশিষ্ট কিডনি চিকিৎসকগণ সম্পৃক্ত রয়েছেন।
কিডনি ফাউন্ডেশন সিলেটে একটি পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠা করবে। তবে আপাতত মহানগরীর শাহজালাল উপশহরে রোজভিউ হোটেলের পাশে সৈয়দ প্লাজার ৪র্থ তলায় চিকিৎসা কার্যক্রম চলবে।
কিডনি ফাউন্ডেশন সিলেট শাখার উদ্বোধন উপলক্ষে আগামী ২১ ও ২২ জুলাই আমেরিকা, ঢাকা ও সিলেটের বিশিষ্ট কিডনি চিকিৎসকগণের সমন্বয়ে একটি ‘কিডনি ক্যাম্প’ অনুষ্ঠিত হবে।
এতে চিকিৎসা নিতে আগ্রহী কিডনি জনিত জটিল রোগীদের তথ্য নিয়ে ১৬ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে উপরে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে। রোগীর পক্ষে পূর্ব চিকিৎসার সকল তথ্য নিয়ে যে কোন ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে সিলেট কিডনি ফাউন্ডেশন, সৈয়দ প্লাজা, শাহজালাল মাল্টিপ্ল্যান, ৪র্থ তলা, মেইন রোড, ব্লক-৬/এ, শাহজালাল উপশহর, সিলেট-এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। প্রয়োজনে ৭১৯৫৯৮ ও ৭১৯৫৯৭ নম্বর ফোনে যোগাযোগ করা যাবে।
Related News
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮Read More



Comments are Closed