যে গাড়ি চালাতে লাগবে না পাইলটের লাইসেন্স
তথ্য প্রযুক্তি ডেস্ক : একটি গাড়ি, যেটা আবার বিমানের মতো উড়তে সক্ষম, কিন্তু সেটি ওড়াতে পাইলটের লাইসেন্স লাগবে না। সম্প্রতি ‘ব্ল্যাকফ্লাই’ নামে এমন একটি গাড়ি উন্মোচন করা হয়েছে ক্যালিফোর্নিয়াতে।
ব্ল্যাকফ্লাইকে পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়েছে কানাডাতে, সেখানে গাড়িটি চালানোর অনুমোদন দেয়া হয়েছে। উড়ন্ত গাড়িটি ৬২ মাইল প্রতি ঘণ্টা গতিতে একটানা ২৫ মাইল পথ পাড়ি দিতে পারবে।
নিখুঁতভাবে বর্ণনা করতে গেলে ব্ল্যাকফ্লাইকে আসলে মানবপরিবহনকারী ড্রোন বলাটাই শ্রেয়। রাস্তায় চলার জন্য গাড়িটির ডিজাইন করা হয়নি। ছোট একটি ককপিটে একজন এতে বসতে পারবেন।
গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের অর্থায়নে ওপেনার নামে একটি প্রতিষ্ঠান গাড়িটি তৈরি করেছে। উড়ন্ত গাড়ির আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানে।
এর উৎপাদনকারীরা বলছে, আর দশটা স্পোর্টস-ইউটিলিটি কারের মতোই গাড়িটির দাম পড়বে। তবে প্রথমদিকে হয়তো দাম কিছুটা বেশি পড়তে পারে।
নির্মাণকারী প্রতিষ্ঠান ওপেনার বলছে, তৃণময় পৃষ্ঠ থেকে উড্ডয়ন ও অবতরণে এটি সবচেয়ে ভালো কাজ করবে।
এটি চালাতে পাইলটের লাইসেন্স থাকা লাগবে না তবে পূর্বসতর্কতা হিসেবে এটি চালানোর আগে চালককে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। ব্ল্যাকফ্লাই ও কিটি হওকের মতো উড়ন্ত গাড়ির বাজারে আসার প্রতিযোগিতায় রয়েছে উবারের মতো প্রতিষ্ঠানও। খবর- ডিএমপি নিউজ
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed