Main Menu

কানাইঘাটে আ.লীগ নেতা পরিচয়ে ভুমি দখলের অভিযোগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলায় আওয়ামীলীগের নাম করে লাঠিয়াল বাহিনী কর্তৃক জোরপূর্বক ভূমি দখলের অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকার অসহায় লোকজনকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দেওয়ার কথা বলে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছে ফয়সাল। এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংলিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে তার দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জন্য জোর দাবি জানান।
শনিবার (১৪ জুলাই) সিলেট জেলাা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কানাইঘাট উপজেলার দিঘীরপার পুর্ব ইউনিয়নের দিঘীরপার গ্রামের মরহুম আজিজুল হক এর ছেলে আনোয়ার হোসেন এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল ওয়াহীদ চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, পুর্ব ইউনিয়নের দিঘীরপার গ্রামের আবুল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ রাজ গংরা এলাকার দাঙ্গাবাজ, লাঠিয়াল, খুনী, সন্ত্রাসী ও অসৎ প্রকৃতির লোক। তারা সর্বদা গায়ের জোরে চলাফেরা করে আইন কানুনের তোয়াক্কা করে না। চলতি বছরের ২৫ মে কানাইঘাট উপজেলার দিঘীরপার মৌজার জে.এল নং- ২১১ খতিয়ান নং- ৫৩ বর্তমান দাগ নং- ৩৫২ এর একুশ শতক ভূমি জোর পূর্বক দখল করতে জায়গায় লাগানো গাছ-পালা কেটে ফেলে তারা। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সে ও তার বাহিনীর লোকজন আমাদেরকে খুন করার হুমকী দেয়। বর্তমান ক্ষমতাসীন সরকারী দল আওয়ামীলীগের “বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ” এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি)’র পরিচয় দিয়ে এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে গত ৩১ মে সিলেটের অতিরিক্ত জেলা হাকিম আদালতে ফয়সাল আহমেদ রাজ সহ ১৯ জনের নাম উল্লেখ পুর্বক একটি অভিযোগ দায়ের করা হয়। যা কানাইঘাট বিবিধ মামলা নং- ৫১/২০১৮। আদালতে মামলা দায়েরের পর কানাইঘাট থানার এ এস আই (নিরস্ত্র) চন্দন কুমার সরেজমিন পরিদর্শন করে উক্ত জমির উপর ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪ ধারা জারী করে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। এতে সে আমাদের উপর আরো ক্ষীপ্ত হয়ে উঠে। সম্প্রতি ফয়সাল আহমদ রাজ আমাদের দিঘীরপার গ্রামের নিরীহ লোকজনকে গ্রামছাড়া করার উদ্দেশ্যে এলাকায় তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে লোকজনকে বিভিন্ন হুমকি দমকি প্রদান করছে। দেশের বিভিন্ন থানায় নানা ধরনের মামলা মোকদ্ধমা দিয়ে গ্রাম ছাড়া করবে বলেও ভয় দেখাচ্ছে।
ফয়সাল গত বছরের ৫ ডিসেম্বর দিঘীরপার গ্রামের মৃত সফিকুল হক চৌধূরীর ছেলে দিঘীরপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ চৌধূরীর নাম উল্লেখ করে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ প্রদান করে কানাইঘাট থানায় অভিযোগ দেয়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগালি করারও অভিযোগ আনেন। এতে কানাইঘাট থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কালে উক্ত অভিযোগের কোন সত্যতা না পেয়ে অভিযোগটি পুলিশ খারিজ করে দেয়।
মামলাবাজ, ভূমিখেকো ও সন্ত্রাসী ফয়সাল আহমদ রাজ বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংশ্লিস্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন পুর্ব ইউনিয়নের দিঘীরপার গ্রামের আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিঘীরপার এলাকার আব্দুল্লাহ, মাতাব উদ্দিন, মিছবাউল ইসলাম,জয়নাল আবেদীন, আব্দুস সালাম, হাফিজ নজরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed