শাবিতে রোবটিক্স প্রতিযোগিতা ৩ আগস্ট
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ত:সাস্ট রোবটিক্স প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ ”Auto Grand Prix v3.0” এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামীকাল রবিবার। আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন।
শনিবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিযোগিতার আহ্বায়ক আলী তারিক জামান।এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি তৌফিক রহমান, সভাপতি উম্মে সুমাইয়া জান্নাত, সাধারণ সম্পাদক মির্জা কামরুল বাশার সোহান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র রোবটিক্স বিষয়ক সংগঠন ”রোবো সাস্ট” এ প্রতিযোগিতার আয়োজক।
সংবাদ সম্মেলনে তারিক জামান বলেন, এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন আগামী ১৫ জুলাই থেকে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে। দলগত এই প্রতিযোগিতায় একটি দলে সর্বোচ্চ ৪ জন করে রেজিস্ট্রেশন করতে পারবে। রোবো সাস্ট এর অফিসিয়াল ফেসবুক পেইজ ( www.facebook.com/robosustofficial ) থেকে রেজিস্ট্রেশন এর অনলাইন লিঙ্ক এবং প্রবলেম স্টেটমেন্ট সংগ্রহ করা যাবে।
আগামী ৩রা আগস্ট বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ রোবটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার আহ্বায়ক আলী তারিক জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্স বিষয়ক জ্ঞান ও মেধার উৎকর্ষ সাধন এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ প্যানেল সদস্যবৃন্দ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য উপস্থিত থাকবেন বলে জানান তারিক।
প্রসঙ্গত, ‘রোবটিক্স ফর গ্লোরি’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি সংগঠনটি যাত্রা শুরু করে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed