Main Menu

ছাতকে ছাত্রলীগের দু’গ্রু‌পে সংঘর্ষ, আহত ২০

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগ‌ঞ্জে ছাতক উপ‌জেলায় এলাকায় আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে ছাত্রলীগের দু’ গ্রু‌পের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনায় পথচা‌রি সহ ২০ জন আহত হ‌য়ে‌ছেন। পু‌লিশ বল‌ছে কোন সংঘর্ষ হয়‌নি, ব্যবসা‌য়ি ও পথচা‌রিরা বল‌ছে প্রায় ঘন্টা ব্যা‌পি সংঘর্ষের ঘটনায় ব্যবসা প্র‌তিষ্টান ভাংচুর, সি‌লেট-সুনামগঞ্জ মহাসড়‌কে এক ঘন্টার বেশী যানচলাচল বন্ধ ছিল।
শ‌নিবার (১৪ জুলাই) দুপু‌রে সি‌লেট-সুনামগঞ্জ মহাসড়‌কের গো‌বিন্দগঞ্জ এলাকার ট্রা‌ফিক প‌য়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।
জানা যায়, ছাত্রলী‌গের উপ‌জেলা শাখার বৈধ ও অ‌বৈধ আহবায়ক নি‌য়ে জা‌হেদ হাসান ডা‌লিম ও আব্দুল গফ্ফারের ম‌ধ্যে দীর্ঘ‌দিন ধ‌রে বি‌রোধ চ‌লে আস‌ছে। শ‌নিবার ডা‌লিম গ্রু‌পের সমর্থিত ছা‌দিক ও আব্দুল গফ্ফার সমর্থিত আব্দুল আহাদের ম‌ধ্যে গো‌বিন্দগঞ্জ ক‌লেজ গেই‌টের সাম‌নে কথাকাটাকা‌টির জের ধ‌রে দু’গ্রু‌পের মা‌ঝে উ‌ত্তেজনা ছ‌ড়ি‌য়ে পড়ে। এক পযার্য়ে উভয় গ্রু‌পের ম‌ধ্য‌ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাট‌কেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় গো‌বিন্দগঞ্জ এলাকায় ব্যবসা প্র‌তিষ্টা‌নে আতংক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে । এসময় সি‌লেট-সুনামগঞ্জ মহাসড়কে এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল । এ ঘটনায় সুনামগঞ্জ মহাসড়‌কে দুই দি‌কে দীর্ঘ যানজট ল‌ে‌গে যায়। এ সময় ব্যবসা প্র‌তিষ্টান ভাংচুর ও লুটপা‌টের ঘটনা ঘ‌টে ব‌লে ব্যবসা‌য়িরা অ‌ভি‌যোগ ক‌রেন ।
গো‌বিন্দগঞ্জ ট্রা‌ফিক প‌য়ে‌ন্টে মে‌রিডন না‌মে এক‌টি হো‌টেল প্রতিষ্টান ভাংচুর করা হ‌য়ে‌ছে ব‌লে মমশ্বর আলী এ অ‌ভি‌যোগ ক‌রেন ।
এ ঘটনায় আহতরা হ‌লেন, ছাত্রলীগ কর্মী ছা‌দিক, আব্দুল আহাদ, পথচা‌রি সালমা বেগম, আ‌লেয়া বেগম,‌ বেগম বি‌বি,‌ রো‌কেয়া বেগম, র‌হিমা, ছ‌মিরুন নেছা, আখলাকুর রহমান, সুন্দর আলী, কালাম, র‌ফিক, মারুফ ও রিয়াজ আলী প্রমুখ। আহতদের স্থানীয় হাসপাতা‌লে চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।
পথচা‌রি আ‌লেয়া বেগম ও আব্দুল আউয়াল জানান, দুই নেতার আ‌ধিপত্য বিস্তারকে কেন্দ্র ক‌রে ছাত্রলীগ দলীয় কোন্দল নি‌য়ে গো‌বিন্দনগর গ্রা‌মের জা‌হেদ হাসান ডা‌লিম ও ত‌কিপুর গ্রা‌মের আব্দুল গফ্ফা‌রের ম‌ধ্যে দীর্ঘদিন ধরে বি‌রোধ চল‌ছে । এই এলাকায় অা‌ধিপত্য বিস্তার নি‌য়ে একা‌ধিক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘ‌টে ।
এ ব্যাপা‌রে ছাতক উপ‌জেলা ছাত্রলী‌গের নেতা জা‌হেদ হাসান ডা‌লিম জানান, ছা‌দিক মিয়া না‌মে আমার এক কর্মীর উপর অতর্কিত হামলা চালা‌নোর ঘটনার প্র‌তিবাদ কর‌তে গি‌য়ে উভ‌য়ের ম‌ধ্যে সংঘর্ষ বাঁধে ।
এ ঘটনার ব্যাপা‌রে ছাতক থানার ও‌সি আ‌তিকুর রহমান জানান, সংঘর্ষ হয়‌নি। এখা‌নে ছাত্রলী‌গের দু’গ্রু‌পের কথাকাটাকা‌টি হ‌য়ে‌ছে ।
এ ঘটনার ব্যাপা‌রে ছাতক থানার ও‌সি (অপারেশন) কাজী গোলাম ‌মোস্তফা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন পথচা‌রি সহ ২০ জন আহত হ‌য়ে‌ছেন । এখন প‌রি‌স্থিতি শান্ত র‌য়ে‌ছে।

Share





Related News

Comments are Closed