মৌলভীবাজারে সরকারি জমি নিয়ে সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারে সরকারি জমি নিয়ে বিরোধের জের ধরে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, লামুয়া গ্রামের মালেক মিয়া (৫০) এবং পূর্ব লামুয়া গ্রামের শফিক মিয়া (৩৫)।
জানা যায়, সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে দীর্ঘদিন যাবত সরকারি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছি। গতকাল বিকেল থেকে উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে ৫ জন গুরুতর আহত হলে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেই ঘটনায় আজ শনিবার সকালে দুই পক্ষ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধলে এতে উভয় পক্ষের একজন করে দুইজন ঘটনা স্থলেই নিহত হয় এবং আহত হয় অন্তত ৩০ জন।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, এই ঘটনায় ৬/৭ জনকে আটক করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed