Main Menu

ওলি আউলিয়া মর্যাদা রক্ষা পরিষদের কমিটি গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ওলি আউলিয়া মর্যাদা রক্ষা পরিষদ সিলেট এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ জুলাই) কমিটির অস্থায়ী কার্যালয়ে জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়েছে।
মোঃ কামরুজ্জামান কমরুকে সভাপতি ও আমির হোসেন সাগরকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আহমদ আল মাহমুদ (টিটো), জাহাঙ্গীর আহমদ, আংগুর আলী, দেওয়ান আল মামুন খসরু, রায়হান আহমদ, সহ সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জালাল রব্বানী, প্রচার সম্পাদক তাহের আহমদ, সহ প্রচার সম্পাদক, এনামুল হাসান, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক সৈয়দ আনসার হোসেন তারামিয়া। সদস্যরা হলেন, আলিম উদ্দিন, সেবুল আহমদ, জিয়াউর রহমান, আতিক মিয়া, ছইল মিয়া।

Share





Related News

Comments are Closed