Main Menu

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বহিষ্কৃত হওয়ায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বুধবার (১১ জুলাই) কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আজমল বখত চৌধুরী সাদেক ইতিমধ্যে একাধিকবার মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তিনি তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed