বিশ্বনাথে শিক্ষিকার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক স্কুল শিক্ষিকা। বুধবার (১১জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ধীতপুর এলাকায় এঘটনা ঘটে। ছিনতাইকারী স্কুল শিক্ষিকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, বিশ্বনাথে এখন ছিনতাই বৃদ্ধি পেয়েছে। ঘন ঘন ছিনতাইয়ের ঘটনায় মানুষের মধ্যে এক অজানা আতংক বিরাজ করছে। ছিনতাইকারীদের আইনের আওয়াতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।
জানা গেছে, বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খাইয়া-খাইড়-ধীতপুর-মকরম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনী রানী চক্রবর্তি প্রতিদিনের ন্যায় ধীতপুর গ্রাম থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বের হন। বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যাওয়ার জন্য ধীতপুরে রাস্তায় অটোরিকশা গাড়ির জন্য অপেক্ষা করেন। এসময় রাস্তায় দাড়ানো অবস্থায় তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেল নিয়ে তার সামনে এসে দাড়ায়। এসময় ছিনতাইকারীরা তাকে মারধর করে শিক্ষিকার গলার স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed