Main Menu

সিসিক নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন ১৮৯ প্রার্থী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিন সোমবার চারজন সাধারণ কাউন্সিলর প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে রোববার দুইজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন। সবমিলিয়ে সিসিকে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৬ কাউন্সিলর প্রার্থী।

এ কারণে কাউন্সিলর পদে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ১৮৯ প্রার্থী। এদের মধ্যে ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১২৭ জন ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে প্রার্থীতা করছেন ৬২জন প্রার্থী। এদের মাঝেই মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান।

তিনি আরো জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কোন মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ কারণে নির্বাচনে মেয়র পদে অংশ নিচ্ছেন ৭ জন প্রার্থী। এছাড়া ৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় সাধারণ কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন ১২৭ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী রয়েছেন।

রোববার ও সোমবার নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদন জমা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান যারা তারা হলেন- সিসিকের ৮নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সিরাজ খান, ১৪নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলাম শামীম, ২০নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার, ২১নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনামুল হক, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফজাল উদ্দিন এবং ২৬নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খসরু আহমদ।

২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশনের নির্বাচনে ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। সবশেষে ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন।

Share





Related News

Comments are Closed