তুরস্কের রাষ্ট্রপতিকে ১০০ কেজি আম উপহার
বৈশাখী নিউজ ডেস্ক : তুরস্কের রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অংশগ্রহণ করবেন।
সোমবার (৯ জুলাই) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ৯টায় তুরস্কের আংকারায় প্রেসিডেন্ট প্যালেসে তুরস্কের পুনঃনির্বাচিত রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অভিষেক অনুষ্ঠান হবে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে পরিকল্পনামন্ত্রী তুরস্কের রাষ্ট্রপতির জন্য উপহার হিসেবে ১০০ কেজি আম নিয়েছেন।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed