বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাসের ফেসবুক পাতায় এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের গর্বিত গণতন্ত্রের ভবিষ্যৎ নেতৃত্বের ওপর এই আক্রমণ দেশটির মৌলিক নীতির পরিপন্থী।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা বাক স্বাধীনতা, সমাবেশ ও শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার গণতান্ত্রিক অধিকার চর্চা করছে যুক্তরাষ্ট্র সহমর্মিতা নিয়ে তাদের পাশে আছে।’

উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রচলিত কোটা পদ্ধতি সংস্কারের ঘোষণা সম্বলিত প্রজ্ঞাপন জারির দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থীদের একাংশ। এ ঘটনায় গত কয়েকদিনে ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রদের ওপরে হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এমনকি হামলার পর তিন ছাত্রকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হলে তাদের বিভিন্ন পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাদের দফায় দফায় রিমান্ডেও নেওয়া হচ্ছে। এসব হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অভিভাবক সমাবেশ ও মানববন্ধন করতে গিয়ে পুলিশের কাছে লাঞ্ছিত হয়েছেন কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed