শ্রীমঙ্গলে দুটি লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গল সংবাদদাতা: গুরুত্বর আহত অবস্থায় শ্রীমঙ্গলে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধারকৃত বানরের মধ্যে একটি লজ্জাবতী বানরের বৈদ্যুতিক তারে সর্ট খেয়ে বাম হাতের কবজি পুড়ে গেছে।
রোববার (৮ জুলাই) রাতে শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরি পাড়ায় একটি বৈদ্যুতিক খুঁটির পাশের গাছ থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।
রামনগর গ্রামের ফিটার ব্যানার্জী জানান, তাদের বাড়ির পাশে লজ্জাবতী বানরটি একটি গাছে বসে থাকতে দেখেন। পাশেই বিদ্যুতের তার ছিল। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়া হয়। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বানরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এদিকে গত শনিবার রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে বৈদ্যুতিক তারে সর্ট খেয়ে বাম হাতের কবজি পুড়ে একটি লজ্জাবতী বানর গুরুত্বর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেলে স্থানীয়রা উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজনের হাতে তুলে দেন। বর্তমানে প্রাণীটি চিকিৎসাধীন রয়েছে।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনে খাদ্য ও বাসস্থানের অভাবে প্রায়ই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। এতে করে বিদ্যুতের তার, সড়ক দুর্ঘটনা সহ নানা সমস্যার কবলে পড়ে। বন্যপ্রাণীদের টিকিয়ে রাখতে তাদের বাসস্থান সুরক্ষিত করে রাখতে হবে।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed